বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জাজিরা উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত: সভাপতি সি, এম এনামুল হক, সম্পাদক এমিন ইসলাম মিন্টু

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শরীয়তপুরের জাজিরা উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন লাভ করেছে। কমিটি গঠনের পর নবগঠিত এই কমিটির সদস্যবৃন্দ শরীয়তপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাঈদ আহমেদ আসলাম -এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

ঘোষিত নবগঠিত ৬৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে সি, এম এনামুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে এমিন ইসলাম মিন্টু মনোনীত হয়েছেন। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি মাহবুবা রহমান পারভীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন মাসুদ, মহিলা সম্পাদক শাহনাজ পলি, অর্থ সম্পাদক এস এম সাত্তার মিয়া, দপ্তর সম্পাদক ইমরান হোসেন এবং প্রচার সম্পাদক ইলিয়াস।

স্থানীয় সংসদ সদস্যের সাথে সৌজন্য সাক্ষাৎকালে নবগঠিত কমিটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও শিক্ষক সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

কমিটির সভাপতি সি, এম এনামুল হক জানান, "আমাদের নবগঠিত কমিটির প্রথম কাজ হচ্ছে সবার আগে আমাদের শিক্ষকদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষা করা। সবাইকে সাথে নিয়ে জাজিরা উপজেলার শিক্ষার মান বাড়াতে আমরা সর্বাত্মক সচেষ্ট থাকব।"

সাধারণ সম্পাদক এমিন ইসলাম মিন্টু বলেন, "জাজিরা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটির সকলকে সাথে নিয়ে আমরা শিক্ষক ও বিদ্যালয়ের স্বার্থে সকল ইতিবাচক কাজ পরিচালনা করব। শিক্ষকদের স্বার্থ ও সম্মান রক্ষা করার পাশাপাশি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে নবগঠিত কমিটির সকল সদস্য প্রস্তুত রয়েছেন। আমাদের উদ্দেশ্য বাস্তবায়নে জাজিরার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সার্বিক সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।"




আপনার মূল্যবান মতামত দিন:


Top